সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?
Skip to content

অবশেষে শুটিংয়ে ফিরলেন পরীমণি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে ফিরেছিলেন পরীমণি। তবে এর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এই অভিনেত্রীকে। ফলে শুটিংও বন্ধ রাখতে হয় সংশ্লিষ্টদের। সুস্থ হয়ে পরীমণি আবারও শুটিং শুরু করেছেন। ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমণি। শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান। পরীমণি বলেন, ‘হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ¦র নিয়ে। এর দুই দিন পর নানা ভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যতœ নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত।

এর মধ্যে শনিবার থেকে আবার ‘ডোডোর গল্প’র শুটিংয়ে অংশ নিয়েছি।’ সিনেমাটি সম্পর্কে পরীমণি বলেন, ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় তাঁকে দেখা যাবে। আশা করছেন সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ প্রযোজক নাজমুল হক ভূঁইয়া ও নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।