সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আইয়ুব বাচ্চু স্মরণে দূরবীনের নতুন গান

অনলাইন ডেস্ক :

দেশের ব্যান্ড সংগীতের আইকন আইয়ুব বাচ্চু না ফেরার দেশে পাড়ি জমালেও এখনও রয়ে গেছে তার গান ও সুরের মুগ্ধতা। প্রতিবছরই তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি সেই ধারাবাহিকতায় আইয়ুব বাচ্চু স্মরণে নতুন গান বেঁধেছে ব্যান্ডদল দূরবীন। গানের শিরোনাম ‘তোমার ঘুম ভাঙা শহরে’। আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করেছে দূরবীন। গানটিতে কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সৈয়দ শহীদ। সঙ্গে আছেন আইয়ুব শাহরিয়ার। গানটির কথা লিখেছেন শহীদ এবং সুর ও সংগীত করেছেন দূরবীনের সদস্যরা। শহীদ বলেন, ‘গানটি প্রথমে লিখেছিলাম ৬ বছর আগে। সুর করে একদিন বাচ্চু ভাইকেও শুনিয়েছিলাম। তিনি মুচকি হেসে বলেছিলেন, তুই ঘুম ভাঙা শহর কয়বার শুনেছিস? বললাম, অনেকবার শুনেছি, কতবার হবে জানি না।

তিনি বললেন, চেষ্টা করে আরও একটু ভালো কর। সুরে কিছু পরিবর্তন আনিস। সবকিছু ঠিকঠাক করে বাচ্চু ভাইকে আর গানটি শোনাতে পারলাম না। এরপর ২ বছর ধরে মন খারাপ ছিল। গানটি প্রস্তুত থাকলেও আর রিলিজ দেওয়া হয়নি। অবশেষে সিদ্ধান্ত নিলাম গানটি এবার প্রকাশ করব। বাচ্চু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করেছি। আশা করছি গানটি সবার হূদয় ছুঁয়ে যাবে।’ উল্লেখ্য, এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন আইয়ুব বাচ্চু। ৪০ বছরের গায়কী জীবনে ১২টি ব্যান্ড অ্যালবাম, ১৬টি একক ও বহু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।