সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্য্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরন। বর্ণাঢ্য র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিআরটি’র সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, গাইবান্ধা প্রেসকøাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি ময়নুল হক প্রমুখ। এছাড়া বিভিন্ন সড়কে জনসচেতনতা মুলক প্রচার পত্র বিলি করা হয়।