সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর শহরের মৌচাকের তেলিরচালায় পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মৌচাক থানার পরিদর্শক শহীদুল ইসলাম জানান, পূর্বাণী গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবিতে সকাল ১০টায় তেলিরচালায় বিক্ষোভ মিছিল করে।

পরে হাইড্রক্সাইড সোয়েটার ফ্যাক্টরি ও এসপিএস অ্যাপারেলসহ চারটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

—-ইউএনবি