সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্রীবরদী দলকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) আন্তু:উপজেলা ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী শ্রীবরদী দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশরীতে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইফতেখার ইউনুস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, বিশিষ্ট ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইফুল ইসলাম শাহীন সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।