সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জের বেলুন গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- বীরগঞ্জের ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়ার প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল (১৩) এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত পাল (১৭)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রতাব চন্দ্র পাল বেলুনে গ্যাস ভরার কাজ করে থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে গ্যাসের একটি সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে মারাত্মক আহত হয়। বীরগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানেই দুইজন মারা যান।

বিষ্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

—-ইউএনবি