সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ৭

সিলেটের জৈন্তাপুরে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার কেরাণীগঞ্জের ইটাপাড়া এলাকার দক্ষিণ কানার গ্রামের জাহাঙ্গীর (৩০) এবং ওই এলাকার মোয়ামীন (২৮)।

আহতরা হলেন- ঢাকার কেরাণীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রুবেল আলম (২৮), মো. আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), বাবুলের ছেলে মিন্টু (২৫) এবং নজরুল ইমলামের ছেলে মো. হোসেন (২৭)। আহত বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

আহতদের জৈন্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, হতাহতরা ঢাকার কেরাণীগঞ্জ থেকে একটি মিনি ট্রাকে করে শাহজালাল (র.) মাজার জিয়ারতে সিলেট আসেন। মঙ্গলবার সকালে জাফলং বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

—-ইউএনবি