সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রদ্ধার চার কোটির ল্যাম্বরগিনি

অনলাইন ডেস্ক :

বলিউডের বর্তমান সময়ের অন্যতম শীর্ষ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিজেকে একটি ল্যাম্বরগিনি গাড়ি উপহার দিয়েছেন। লাল রঙের ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকাটির মূল্য প্রায় চার কোটি আশি লক্ষ রুপি। সামাজিক মাধ্যমে ল্যাম্বরগিনি মুম্বাইয়ের কর্মকর্তা পূজা চৌধুরি একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা গেছে। পেছনে লাল ল্যাম্বরগিনিটি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য স্পেশাল। হুরাকান টেকনিকাটি মেধাবী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘একটি সুপারকার শুধু গাড়ি নয়, এটি বাধা অতিক্রমের প্রতীক। নিজের স্বপ্নের পেছনে ছোটার প্রতীক। এরকম একজন হাই-অ্যাচিভিং নারীর হাতে চাবি তুলে দিতে পেরে গর্বিত। প্রত্যেক নারীর জন্য শ্রদ্ধার এই যাত্রা অনুপ্রেরণাদায়ক।’ শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন রণবীর কাপুর। বর্তমানে তিনি ‘স্ট্রি টু’-এর শুটিং করছেন। এতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। সূত্র: হিন্দুস্তান টাইমস