সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আনুশেহ আনাদিলের নতুন গান

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ‘বাংলা’ ব্যান্ডের গায়িকা হিসেবে তার বেশ শ্রোতাপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন বিরতির পর নতুন গান করলেন তিনি। ‘সুন্দর দুনিয়া’ শিরোনামের এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাউল এক্সপ্রেস ব্যান্ডের ভোগাল বাপ্পী। গানটি প্রসঙ্গে আনুশেহ বলেন, ‘এই গানের স্কেলটা আমার জন্য অনেক নিচের, তবু গাইলাম। ওরা ওদের স্কেল পুরোটা আগে রেকর্ড করে আমাকে পাঠিয়েছিল। ওরা দুই ভাই আমার গান পছন্দ করে। ওদের গানটাও মজার, শুনলে আনন্দ লাগে। আর সৃষ্টি আসলেই সুন্দর। আমরা মানুষরাই জটিল, তাই সৃষ্টির সেই সৌন্দর্য দেখতে ভুলে যাই। আমরা মানুষরা প্রকৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সৃষ্টির বিস্ময় অনুভব করতে ভুলে যাই। আমরা যেন সেই ভালোবাসা দেখতে পাই, যা এই মহাবিশ্বকে আঁকছে। সেই ঘৃণা নয়, যা ধ্বংস করছে। সুন্দরের জয় হোক।’

২০২২ সালের জুলাই মাসে গানটির কথা, সুর এবং গিটারের ধুন তৈরি হয়েছে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। তৈসিফুর রহমান ইমের কম্পোজিশনে স্টুডিও বৃত্ততে রেকর্ডিং হয় গানটির। গিটারে ছিলেন পরশ, ড্রামসে কমল ও পারকাশন করেন ফিলিপ দত্ত। কোরাসের ব্যাক ভোকালে আছেন ফারাবি এবং রিমঝিম। তৈসিফুর রহমান জানান, গানটির মূল কম্পোজিশনে শুরুতে শুধু পুরুষ কণ্ঠ ছিল। তাতে পূর্ণতা পাচ্ছিল না গানটি। তাদের অনুরোধে গানটিতে কণ্ঠ দেন আনুশেহ আনাদিল। কিছু দিনের মধ্যেই তার ভয়েস রেকর্ডিং করা হয়। গুলশানের এলকেজি স্টুডিওতে এই গানের মিক্সসহ বাদবাকি কাজ সম্পন্ন হয়।