সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরের যাত্রাপুর-ঘোগাদহ সড়কের কামার হাইল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র লুৎফর রহমান (১৯) যাত্রাপুর ইউনিয়নের নওয়ানিপাড়া এলাকার মো. আমজাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লুৎফর রহমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ঘোগাদহ বাজারে যাচ্ছিলেন। এ সময় কামার হাইল্যা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর জানান, সকালের দিকে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান গুরুতর আহত হন। পরে তাকে রমেক হাসপাতালে নিলে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র মারা গেছে।

—–ইউএনবি