সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এবারই প্রথম বিচারকের আসনে জায়েদ

অনলাইন ডেস্ক :

‘মিস্টার এ- মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন জায়েদ। প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস্টার এ- মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে তিনি বিচারকার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করবেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে জায়েদ বলেন, প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। যখন আমাকে ফাইনাল রাউন্ডের জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয় আমি সারপ্রাইজ হয়ে থ্রিল অনুভব করছিলাম! তিনি বলেন, পরে ভাবলাম দীর্ঘ বছর চলচ্চিত্রে কাজ করছি। নিশ্চয়ই আমার অভিজ্ঞতা মূল্যায়ন করে আয়োজক কর্তৃপক্ষ আমাকে জাজমেন্টের জন্য ডেকেছেন। এজন্য সম্মানিত বোধ করে ফাইনাল রাউন্ডে থাকছি। গত আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।