সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চলে গেলেন অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ

অনলাইন ডেস্ক :

নাফেরার দেশে চলে গেলেন অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিঊন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়াও তাঁর বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন। রওনক হাসান বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তাঁর আত্মার শান্তি হোক।’

প্রয়াতকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, ‘‘আমার খুব প্রিয় মানুষ ছিল তারেক ভাই। আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার পরিবারের একজন সদস্য আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।’’ সিদ্দিকুর লেখেন, ‘চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে সে করেছিল তাঁর ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাঁতি তাকে কতটা চিনতে পেরেছিল জানি না। কারণ বর্তমান অভিনেতাদের সহজে চেনা দুষ্কর।’

তিনি লেখেন, ‘অবশেষে শুধু বলবো, এই মানুষটা ভালো অভিনয় করতো। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি, এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’