সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মানিকগঞ্জে দেশব্যাপী হরতাল চলাকালে বাসে আগুন

মানিকগঞ্জ সদরে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে যায় বাসটির অধিকাংশ।

রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাসটির অধিকাংশ।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, সকালে যাত্রী বেশে ওই বাসে উঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে যাত্রীবাহী ওই বাসটি তরা ব্রিজ পার হলে বাস থামিয়ে সকল যাত্রীদেরকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর সেই মিনিবাসে অগ্নিসংযোগ করলে বাসটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান। দ্রুত দুর্বৃত্তদের ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

—-ইউএনবি