সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতালের মধ্যে গাজীপুরের টঙ্গীতে রবিবার সকালে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরাধীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে আজ সকাল থেকে সারা দেশে কয়েক ডজন যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

—-ইউএনবি