সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাজীপুরে আগুনে পুড়ে পোশাককর্মী নিহত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেডের কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে ওই কারখানার এক পোশাককর্মী নিহত হয়েছেন।

সোমবারের (৩০ অক্টোবরের) ঘটনায় নিহত ইমরান হোসেন (৩০) কুমিল্লার লাকসাম উপজেলার ভুমবাড়িয়ার জহিরুল ইসলামের ছেলে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার পুড়ে যাওয়া অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

উল্লেখ্য, ন্যূনতম ২৩ হাজার টাকা মূল বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অবরোধের কারণে বেশিরভাগ কারখানা বন্ধ ঘোষণা করা হলেও এবিএম ফ্যাশন লিমিটেড খোলা ছিল। এই খবর বিক্ষোভকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা ওই কারখানার শ্রমিকদের আন্দোলনের আহ্বান জানান। শ্রমিকরা আন্দোলনে যোগ না দিলে তারা গেট ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন।

এক পর্যায়ে কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-আরেফিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

—-ইউএনবি