সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে বাংলাদেশের সব পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতায় মানুষ নিহত ও আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব।

মুখপাত্র বলেন, সহিংসতা বা অতিরিক্ত বলপ্রয়োগ অথবা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমি মনে করি না, কেউ নির্বাচন নিয়ে আগে ভাগে সিদ্ধান্ত নিতে চায়।’

৩০ অক্টোবর জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি যেমনটা বলেছি, সহিংসতা বিষয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এখনও মনে করি যে নির্বাচনের আগে সমস্ত মানুষের নিজেদের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকা গুরুত্বপূর্ণ।’

—-ইউএনবি