সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা খালি মিনিবাসে আগুন

চট্টগ্রাম মহানগরীতে বিয়ের বরযাত্রী বহনকারী একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন গরীবুল্লাহ শাহ মাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা খালি বাসে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি এসে আগুন নেভায়।

স্থানীয়রা জানিয়েছেন, গরীবুল্লাহ শাহ এলাকার কমিউনিটি সেন্টার স্কয়ারে একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে বাসটি আসে। যাত্রী নামিয়ে দেওয়ার পর এটিতে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘রাতে হঠাৎ এসে কে বা কারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মিনিবাসে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়। কারা লাগিয়েছে তার সত্যতা বের করার চেষ্টা করছি।’

—ইউএনবি