সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মিরপুরে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত

রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হল এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান জানান, সকাল ১১টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে পোশাক শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাজমুল হাসান বলেন, ‘আমরা তাদের শান্ত করার জন্য সেখানে গিয়েছিলাম; আশা করছি শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।’

ন্যূনতম মজুরি নির্ধারণে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হওয়ায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন।

মঙ্গলবার সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

—-ইউএনবি