সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে পুলিশ কনস্টেবলের ‘মিস ফায়ারে’ ওসি আহত

সিলেট অফিস:
সিলেটে পুলিশের এক কনস্টেবলের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন ওসি। সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় অবরোধ কর্মসূচির সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করলে তাদের ধাওয়া করে পুলিশ।

এ সময় দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে ওসি শামসুদ্দোহা আহত হন।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তার দায়িত্ব পালন করছেন।’