সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলার সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবা মহাদেব পাল (৬০) ও ছেলে মিঠুন পাল (২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে যাওয়া মাত্র অপর দিক থেকে আল্লাহর দান কার্গোর একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

—-ইউএনবি