সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশে সহিংসতার ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র: মুখপাত্র মিলার

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র বলেছে, তারা জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে এবং তারা সহিংসতার ঘটনাগুলোকে ‘অত্যন্ত গুরুত্বসহকারে’ নিয়েছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং তা অব্যাহত রাখবে; এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে ও শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি- এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সংলাপ গুরুত্বপূর্ণ।’

মিলার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন রাজনৈতিক দল, ভোটার, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যম- সকলের দায়িত্ব।

মুখপাত্র বলেন, ‘এবং আমরা যা চাই, বাংলাদেশের মানুষও তাই চায়, আর তা হলো- শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন।’

—-ইউএনবি