সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর মুগদায় বাসে আগুন

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের সূত্র বলছে, রাজধানীর মুগদা এলাকায় আইডিয়াল স্কুলের সামনে ৩ দিনের অবরোধ চলাকালে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১ নভেম্বর) অবরোধের সমর্থনে মিছিল নিয়ে পিকেটাররা সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে চলছে।

—-ইউএনবি