সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

ফাইল ছবি

পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের কাছে ঘটনাটি ঘটে।

নিহত বাংলাদেশি যুবক আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ এলাকার আকবর আলির ছেলে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে সীমান্তের ৪৪৮ নম্বর মেইন পিলার এলাকায় রাত আড়াইটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সীমান্তের লোকজন। পরে বুধবার সকালে গোয়ালগছ সীমান্তে আইনুলের লাশ পড়ে থাকতে দেখেন তারা।

স্থানীয়দের দাবি, বাংলাবান্ধা গোয়ালগছ সীমান্তের বিপরীতে ভারতের ফাঁসি দেওয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়িনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান মোবাইল ফোনে জানান, গোয়ালগছ সীমান্তে ভারতের অভ্যন্তরে সীমান্তে হত্যার ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, কে মেরেছে, কীভাবে মারা গেছে, এর কোনো কিছুই এখনো নিশ্চিত না। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছি।

—ইউএনবি