সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দীপনের স্পাই থ্রিলার নারী বীরত্বের গল্প

অনলাইন ডেস্ক :

ঢাকা সিনেমার তারকা নির্মাতা দীপংকর দীপন। তার নির্মিত সর্বশেষ মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’। বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। যা দেখে প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার চতুর্থ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় নারী বীরত্ব তুলে ধরা হবে। দীপনের ভাষায়, এটা হিস্টোরিক্যাল স্পাই থ্রিলার, যা সংগঠিত হয়েছিল নারীদের দ্বারা। প্ল্যানিং থেকে এক্সিকিউশন সব বাংলার নারীদের দ্বারা। ইতিহাসের আধিপত্যে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের অসীম সাহসী ও বুদ্ধিমতী একদল নারীর বীরত্বের সত্যকথন, যা একই সাথে সাদা এবং কালো। এই গ্রে টোনের গল্প নিয়ে চলছে বিস্তর গবেষণা। গল্প প্রসঙ্গেও তিনি কিছুটা ধারণা দেন।

দীপন বলেন, ‘শতবর্ষ আগের এই বীরগাঁথার শেকড় তারও প্রায় ১৫০ বছর আগের ঘটনা প্রবাহ থেকে। তাই একটু পেছন থেকে শুরু করতে হচ্ছে। একটু মানে একটু নয় প্রায় ২৫০ বছর আগে থেকে। এসব করতে গিয়েই সময়টা বেশি লাগে-এবার আর অত বেশি নয় আট মাসের মধ্যে আসবে নারী প্রধান এই সিনেমাটি।’ এই নির্মাতা জানান, শিগগিরই ছবিটির ঘোষণা আসবে। এখনও পা-ুলিপি গোছানো কাজটি চলছে। সব ঠিক থাকলে আগামী বছর এটি নিয়ে মাঠে নামবেন এই নির্মাতা। ‘অন্তর্জাল’ সিনেমাটি ছিল দীপনের তৃতীয় সিনেমা। অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।