সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জাতীয় পুরস্কার পাওয়ার অনুভূতি জানালেন চঞ্চল

অনলাইন ডেস্ক :

দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের অভিনয় দক্ষতায় দুই বাংলার দর্শকদেরই মন ছুঁয়ে গেছেন এই অভিনেতা। চলতি বছর ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ অর্জন করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। মুক্তির পর সিনেমাটি দেশে-বিদেশে চলচ্চিত্রবোদ্ধা ও সাধারণ দর্শকদের মনে রীতিমতো ঝড় তোলে। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন চঞ্চল। এ সময় তিনি জানান, জাতীয় পুরস্কার প্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার। চঞ্চল বলেন, ভালো কাজের জন্য পুরস্কার-এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি কাজ করলে কেউ স্বীকৃতি দেবে আবার কেউ দেবে না। তারপরও কাজ করে যেতে হবে।

এর আগেও দুবার এ পুরস্কার পেয়েছি। তারপরেও বলব জাতীয় পুরস্কারপ্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার, আনন্দের কথা। শুধু অভিনয় নয়, গান ও ছবি আঁকাতেও পারদর্শী চঞ্চল। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ছাত্রজীবনে মঞ্চ দিয়েই অভিনয়ের পথ হাঁটতে শুরু করেন চঞ্চল। এরপর গুটি গুটি পায়ে আজকের এই অবস্থান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। পরে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। চঞ্চল চৌধুরীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রূপকথার গল্প’। এ ছাড়া তিনি ‘মনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সুনিপুণ অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও বেশ জনপ্রিয়তা।