সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস বুধবার (১ নভেম্বর) উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান। সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার জনি রানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডাসের নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি ফারুক হোসেন, আত্মকর্মী অমল চন্দ্র সরকার, মোবাশ্বিরীনা কৃপা প্রমূখ। আলোচনা পর অতিথিবৃন্দ যুব ঋণের চেক বিতরণ করেন।