সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, লিয়াকত হোসেন লিটন, সফল আত্মকর্মী মাজহারুল ইসলাম। আলোচনা শেষে ৫ জন প্রশিক্ষিত যুবক-যুবতির মাঝে যুব ঋণের চেক ও ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।