সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেট বন্দরবাজারে ত্রিমুখী সংঘর্ষ : আটক ৬

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট মহানগরীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগের ধাওয়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শনে দেখা গেছে,বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। এসময় তারা পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাদের ঠেকাতে ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসলে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় নি।