সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলামোটর মোড়ে বাসে আগুন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬টা ৩৭ মিনিটে ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তানহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।

তিনি আরও জানান, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—-ইউএনবি