সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী

অনলাইন ডেস্ক :

মাঝে শোনা গিয়েছিল চিকিৎসক প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর প্রেম ভাঙার গুঞ্জন। তবে সে গুড়ে বালি। কিছুদিন আগে লক্ষ্মীপূজার সময় প্রেমিকের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে এ তিনি বুঝিয়ে দিয়েছেন তাদের বিচ্ছেদ হয়নি মোটেও। এদিকে তথাগতর সঙ্গে প্রেম নিয়ে আলোচনার মাঝেই প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঋতাভরী এক সাক্ষাৎকারের মজার রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি কথা বলেছেন প্রথম ডেটে যাওয়া নিয়েও। তিনি বলেন, ‘আমার প্রথম প্রেম ক্লাস নাইনে। আমি আমার প্রাক্তন প্রেমিক, বলা ভালো প্রথম প্রেমিক এক রোববার আইসক্রিম পার্লারে গিয়েছিলাম।’ প্রথম কবে ব্রেক আপ হয়েছিল এমন প্রশ্নের জবাবে ঋতাভরী বলেন, ‘তখন আমি কলেজে পড়ি।

তবে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় আমাদের অনেকেরই এমন তিক্ত অভিজ্ঞতা থাকে, যেটার কথা মনে এলেই মনে হয়, এটা না হলেই ভালো হত।’ লক্ষ্মীপূজার দিন তথাগতর গালে গাল রেখে ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছিলেন, ‘আমি আর চিকিৎসক তথাগত অষ্টমীর দিন একসঙ্গে ছবি তুলতে পারিনি। লক্ষ্মীপূজার দিন ছবি তুলে ম্যানেজ করছি। তবে এই ছবিতে আমায় দেখতে বেশ ভালো লাগছে।’ তবে বহুদিন পর তথাগতর সঙ্গে ঋতাভরীর ছবি দেখে অবাক হয়ে যান নেটপাড়ার লোকজনও। তবে এটুকু বুঝতে কারোর বাকি নেই, ঋতাভরীর ও তথাগত নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফের এক হয়েছেন।