সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঢাকায় কদর বেড়েছে ইধিকার

অনলাইন ডেস্ক :

শাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করে নায়িকার তকমা পেয়েছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। প্রিয়তমা রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে ঢাকায় ইধিকার কদর বেশ বেড়েছে। আর এই সুযোগটা ছাড়ছেন না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। এর আগে ঢাকায় বেশ কবার এসেছেন, এসেছেন কফিশপ চালুর অনুষ্ঠানে। আর এবারে ঢাকায় এলেন একটি সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান চালুর অনুষ্ঠানে। ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে ইধিকা বলেন, এই দেশের মানুষ আমাকে অনেক বেশি আপন করে নিয়েছে। যার প্রমাণ আমি প্রিয়তমা মুক্তির সময়ই পেয়েছি।

এই দেশের মানুষের সঙ্গে আমার এখন হৃদয়ের সম্পর্ক। ফলে এই দেশে আসা হয়। তিনি জানান, এবার আমি এসেছি একটি বিউটি ট্রিটমেন্টের প্রতিষ্ঠানে। আমি যে পেশায় আছি, তার সঙ্গে এই যে বিউটি ট্রিটমেন্ট কিংবা সৌন্দর্যচর্চা ওতপ্রোতভাবে জড়িত। যার ফলে এবার ঢাকায় আসা। জানা গেছে, ইধিকা পাল ফরিদপুর যাবেন একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে।