সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাবনায় বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, প্রতিনিধি :

পাবনায় বিএনপি-জামায়াতের কথিত অবরোধ, পুলিশ ও আনসার হত্যা অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার(৬ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন,জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সাবেক প্রচার সম্পাদক ও সদস্য কামিল হোসেন, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মাইকেল, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ খান রতন, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।