সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাভারে পার্ক করা বাসে আগুন

সাভারের বলিয়ারপুর এলাকায় রবিবার (১৩ নভেম্বর) রাতে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও বাসটি পুরোপুরি পুড়ে যায়।

এ ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

এর আগে রবিবার রাতে ঢাকার তেজগাঁও ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় দু’টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

—-ইউএনবি