সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ১২ কলেজছাত্রী আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ জন কলেজ ছাত্রী আহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারা সবাই ছোট দারোগারহাট তাহের-মঞ্জুর কলেজের ছাত্রী। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ছাত্রীরা হলেন- নাদিয়া আক্তার (১৬), বিবি ফাতেমা স্বপ্না (১৭), রাজিয়া সুলতানা (১৭), সুলাইয়া (১৭), সানজিদা (১৭), মনিষা রানী দাশ (১৯), নাফিজা ইবনাত (১৭), ইফরাতুল তাসফিয়া (১৬), ইবনে সুলতানা (১৭), মায়মুনা আক্তার (১৮), জেসমিন আক্তার(১৭) ও পায়েল রানী দাস (১৮)।

দুর্ঘটনার শিকার হওয়া লেগুনার আহত যাত্রী তাসলিমা আক্তার জানান, লেগুনাটি পৌরসভার শেখপাড়া এলাকায় অতিক্রম করার সময় বড় দারোগারহাট থেকে সিটি গেট পর্যন্ত চলাচলকারী ৮ নম্বর একটি বাস লেগুনাকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

—-ইউএনবি