সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা দুই গাড়িকে কার্ভাডভ্যানের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যান, মিনি ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাক চালক ইকবাল হোসেন (৪৫) ও অটোরিকশার মোহাম্মদ ফরিদ (৪২)। নিহত ইকবাল হোসেন মিরসরাইয়ে সেচ্ছাসেবক দলের নেতা ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি মিনি ট্রাক ও বেকারির পণ্যবহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় অটোরিকশা ও মিনিট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জন মারা গেছেন। পরে আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুইটি গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যায়।

তিনি বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

নিহতদের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি