সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফের দ্বৈত গানে কোনাল-মিলন

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরানের সুর-সংগীতে কোনাল ও মোহাম্মদ মিলনের ‘পাইনা তোকে’ গানটি গত বছর দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। গানটি লেখেন জামাল হোসেন। এক বছর পর আবারও তারা এক হলেন। এরইমধ্যে একই গীতিকারের কথায় ও ইমরানের সুর-সংগীতে কোনাল এবং মিলন নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।

নতুন বছরেই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। গীতিকার জামাল হোসেন বলেন, মিলন-কোনালের ‘পাইনা তোকে’ গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন সস্তা কথার গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পীকতা পাই না। সব ঠিক রেখে আমি সুন্দর একটি গান করতে আমি চেষ্টা করেছি। মিলন বলেন, আবারও আমাদের নতুন ধামাকা আসছে। ‘পাইনা তোকে’ গানটির সাফল্যের পর ইমরান ভাইয়ের সুরে নতুন গান করলাম। জামাল ভাই বরাবরই দারুণ লেখেন। এটি তার ব্যতিক্রম হয়নি। আগের গানটির মতো এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’