সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সামনে এলো ‘কাবুলিওয়ালা’র পোস্টার

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কাবুলিওয়ালা’। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মঙ্গলবার সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতারা। ওই পোস্টারে দেখা যাচ্ছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। জানা গেছে, ‘কাবুলিওয়ালা’ সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। ফলে শুরু থেকেই সিনেমাটিকে ঘিরে ব্যাপক কৌতূহল রয়েছে অনুরাগীদের।

বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্পটি আজও ছোটদের কাছে আকর্ষণ। সিনেমাটি নির্মাণ করেছেন সুমন ঘোষ। ইতোমধ্যে তার নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। অন্যদিকে, মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।