সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুন্সীগঞ্জে সড়ক বিভাজকে বাসের ধাক্কায় নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক বিভাজকের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বেপরোয়া গতির দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় বাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ। তবে বাসটির চালক এখনো পলাতক আছেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের পরিদর্শক মাহফুজ রিবেন জানান, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি