সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

খাগড়াছড়িতে ৭ বাসে ভাঙচুর

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইলাছড়িতে সাতটি বাসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ ঢাকাগামী বিভিন্ন পরিবহনের সাতটি বাসে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্তরা।

এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। হামলার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

—-ইউএনবি