সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২৬ লাখ টাকার ঘড়ি হাতে জায়েদ খান

অনলাইন ডেস্ক :

শিল্পী সমিতি ছেড়ে বর্তমানে নানান ইভেন্ট নিয়ে ব্যস্ত জায়েদ খান। আমেরিকার মতো জায়গাতে স্টেজ শো করেছেন মাসব্যাপী। ইভেন্টে জায়েদ খানের ডিমান্ড বেশ। যেখানেই যাচ্ছেন পুরো ফোকাস যেন তার দিকে। মাঝে মধ্যে অবশ্য হাস্যকর কর্মকা- করছেন অন্তর জ¦ালা খ্যাত নায়ক। এর মধ্যে দামি দামি পোশাক পরে আর সেসব নিয়ে মন্তব্য করে নিজেকে আলোচনায় রেখেছেন জায়েদ খান। কিন্তু নিজের হাতে পরা রোলেক্স ঘড়ির মূল্য কখনই বলেননি এই নায়ক। অবশেষে মুখ ফোঁসকে ঘড়ির দাম বলে ফেললেন তিনি। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন জায়েদ খান। মোস্তফা সরয়ার ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’র অটোবায়াগ্রাফি’র প্রচারের তাকে দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, কিভাবে তার সিনেমার নামটি প্রচার করা যায় দর্শকদের কাছে ফারুকী সেই দায়িত্ব দেন তার পাশে বসা মারজুক রাসেলের ওপর। মারজুক রাসেল সিনেমার নাম ভাইরাল করার দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে। সুজন তখন অভিনেতা নাসিরউদ্দিন খানকে বলেন এই দায়িত্ব নিতে। নাসিরউদ্দিন নিজেকে শিশু ভাইরাল দাবি করে ভাইরালের বাপ উল্লেখ করে এই কাজের দায়িত্ব দেন জয়ের ওপর। এরপর জয়ের কাছে ক্যামেরা আসতেই জয় বলেন, ভাইরালের দাদা জায়েদ খান এই সিনেমার নাম ভাইরাল করতে পারবেন। প্রসঙ্গে আসে জায়েদ খানের ডিগবাজি। জায়েদ তখন নিজের হাতের ঘড়ি খুলে জয়ের হাতে দেন।

বলেন, রোলেক্স রোলেক্স! সাবধানে সাবধানে। জয় তখন বলেন দাম কত। এবার জায়েদ মুখ ফোঁসকে বলেই ফেলেন ২৬ লাখ ২৬ লাখ। ঘড়ি জয়ের হাতে দিয়ে পরপর দুটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন জায়েদ। এরপর বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ দেখতে সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখার আহ্বান জানান। নয়তো ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে পড়বেন তিনি!