সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মৌসুমীর বিগো লাইভ প্রসঙ্গে চটেছেন সানী

অনলাইন ডেস্ক :

‘বিগো লাইভ প্ল্যাটফর্ম’ বর্তমান সময়ে বেশ সমালোচিত একটি নাম। কিছুদিন আগে ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় আলোচনায় আসে ভিডিও চ্যাটিং অ্যাপটি নাম। যেখানে বেশ সক্রিয় ছিলেন হিমু। নিষিদ্ধ এই প্ল্যাটফর্মে পছন্দের অভিনেত্রীকে দেখে অবাক হন ভক্ত-অনুরাগীরাও। কারণ, বিগো অ্যাপে নানা অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। হিমুর মৃত্যুর পর যখন বিগো লাইভ নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয় এই প্লার্টফর্মের সঙ্গে নাকি যুক্ত আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। পাশপাশি লাইভ করে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না। বিষয়টি নিয়ে আরটিভির সঙ্গে কথা হলে ওমর সানী বলেন, যারা এইসব খবর ছড়াচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন। মৌসুমীর কখনোই বিগো আইডি ছিল না এখনও নেই। তবে হ্যাঁ, ওর টিকটক ও লাইকি আইডি আছে। সুতরাং যে ব্যক্তিরা এইসব মিথ্যা কথা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।