সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নির্বাচন নিয়ে ব্যস্ত রুবেল-শাকিল ও সিদ্দিক

অনলাইন ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে তোড়জোড়। আওয়ামী লীগের হয়ে একের পর এক তারকা মনোনয়নপত্র কিনছেন। মাহিয়া মাহির পর তালিকায় যুক্ত হলেন চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান এবং টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ‘লড়াকু’ নায়ক রুবেল এবং অভিনেতা সিদ্দিক গত সোমবার মনোনয়নপত্র তুললেও শাকিল খান তুলেছিলেন গত রোববার বিকেলে। বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছেন শাকিল। তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে আছি। রামপাল ও মোংলার মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থেকেছি। তারা আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

আশা করছি, মাননীয় নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই সুযোগ করে দেবেন।’ সিদ্দিক মনোনয়নপত্র কিনেছেন টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭ আসন থেকে। এর আগে ঢাকা-১৭ থেকে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়ন কিনেছিলেন তিনি। সিদ্দিক বলেন, ‘আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে ঢাকা অথবা টাঙ্গাইল-যেকোনো আসন থেকে মনোনয়ন দিলে অবশ্যই বিজয় পাব। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে চলা একজন মানুষ। সারা জীবন সাধারণ মানুষের খেদমতে কাজ করতে চাই।’

বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র কিনেছেন মাসুম পারভেজ রুবেল। গত সোমবার তিনি আওয়ামী লীগের অফিসে হাজির হয়ে মনোনয়নপত্র কিনেছেন বলে জানান। বলেন, ‘আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি। ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দেওয়া মানুষ আমি। আশা করছি, মাননীয় নেত্রী আমাকে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন।’