সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাভাবিক হয় ভৈরব-ময়মনসিংহ রেলপথ।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে ময়মনসিংহ-ভৈরব রেলপথ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।

পরে, শনিবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধার ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার বিকালে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে অপেক্ষামান থাকার সময় ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সে সময় ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্ট লাইন পরিবর্তনের সময় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ফলে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। এতে, গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

—-ইউএনবি