সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিলেটে নতুন কূপে গ্যাসের সন্ধান

সিলেটের হরিপুরে একটি নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে নতুন এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।

এখানে গ্যাসের যে চাপ আছে তাতে ধারণা করা হচ্ছে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার হাগলা হাওরের মাঝখানে অবস্থিত নতুন এই কূপটি বর্ষায় ডুবে থাকলেও শুকনো মৌসুমে পানি থাকে না সেখানে।

২০১৮ সালে ত্রিমাত্রিক ভূতাত্তিক জরিপে সেখানে গ্যাসের সন্ধান পায় সিলেট গ্যাস ফিল্ড। এরপর ‘পরীক্ষা’ ও ‘নিরীক্ষা’র জন্য ১০ নম্বর কূপ হিসেবে এটি খনন শুরু করে চীনের একটি কোম্পানি।

গত ৫ মাস খনন শেষে সেখানে মিলেছে সফলতা। এখানে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। যার সর্বনিম্ন বাজার মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা।

এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা। প্রকল্পে ব্যয় হয়েছে ২০৩ কোটি টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর সিলেট গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।

যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান রবিবার (২৬ নভেম্বর) জানান, সম্পূর্ণ নতুন এই কূপ থেকে গ্যাস পাওয়া গেছে। এখান থেকে দৈনিক ১৩ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়া যাবে।

—-ইউএনবি