সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১৩ বছর কারাগারেই থাকতে হবে পপ তারকা ক্রিসকে

অনলাইন ডেস্ক :

গত বছরের নভেম্বরে চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উ ইফান-কে ১৩ বছরের কারাদন্ড দেন চীনের এক আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন এই গায়ক। শুক্রবার চীনের আরেকটি আদালত ক্রিসের আপিল খারিজ করে দেন। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকালে, বেইজিংয়ের থার্ড ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট ক্রিস উ ইফানের আপিল খারিজ করে পূর্বের রায় বহাল রেখেছেন। আদালত বলেছেন, ‘মূল রায়ের (তার অপরাধ) তথ্যগুলো স্পষ্ট, প্রমাণগুলো নির্ভরযোগ্য এবং দোষী সাব্যস্ত হয়েছে। আইনের প্রয়োগ সঠিক, সাজা যথাযথ হওয়ায় বিচার প্রক্রিয়াকে আইনি বলে প্রমাণিত হয়েছে।’

২০২২ সালের নভেম্বরে চীনের বেইজিংয়ের চাওয়াং জেলার গণ আদালত ক্রিস উ ইফানের বিরুদ্ধে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ বছর ছয় মাসের কারাদন্ড দেন। পতিতাবৃত্তির জন্য এর সঙ্গে আরো ১ বছর ১০ মাস কারাদন্ড দেওয়া হয়। অর্থাৎ মোট ১৩ বছর ৪ মাসের কারাদন্ড দেন আদালত। ২০২১ সালের জুলাইয়ে চীনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ক্রিসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে আরো কয়েকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ২০১৮ ও ২০২০ সালেও একাধিক নারীকে ধর্ষণের প্রমাণ পান আদালত। সেই সময়ে এক কিশোরী অভিযোগ করেন, তিনি মদ্যপ থাকা অবস্থায় তার সঙ্গে ক্রিস উ ইফান যৌনসঙ্গম করেছেন। যদিও ক্রিস উ অভিযোগটি প্রত্যাখ্যান করেন।