সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

৭০ বছর বয়সী রূপে হাজির লুবাবা

অনলাইন ডেস্ক :

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। কিছুদিন আগে ট্রোলের শিকার হয়ে অভিমান করে বলেছিলেন অভিনয় ছেড়ে দিবেন। যদিও খুব দ্রুতই তিনি বুঝতে পেরেছিলেন লোকের কথা শুনে থেমে যাওয়া যাবে না। পরেরদিন বদলান তার স্ট্যাটমেন্ট। পড়াশোনার পাশাপাশি করে যাচ্ছেন অভিনয়। ষষ্ঠ শ্রেণিতে পড়া এই শিশুশিল্পীকে এবার দেখা যাবে ৭০ বছর বয়সী বৃদ্ধার রূপে। আর এই লুকে তাকে নিয়ে তৈরি হলো ডকুফিল্ম ‘একটি বাংলাদেশ’। মোহাম্মদ মিজানুর রহমানের প্রযোজনায় ডকুফিল্মটি নির্মাণ করছেন রানা বর্তমান। গত শুক্রবার রাজধানীর রমনা পার্কে এই ডকুফিল্মটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। জানা গেছে, ডকুফিল্মটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

এছাড়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শনের কথা রয়েছে। লুবাবার বৃদ্ধ বয়সের চরিত্র প্রসঙ্গে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, ‘আমার মেয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করল। শুধু তাই না, এবারই প্রথম অভিনয়ে শাড়ি পরেছে। প্রধান চরিত্রে কাজ করেছে লুবাবাই। সব মিলিয়ে, ভালো একটি কাজ আসছে বলে আশা করছি।’

নির্মাতা রানা বর্তমান বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই লুবাবাকে এমন লুক নিতে হয়েছে। একজন শিশুশিল্পীকে বৃদ্ধার রূপে তুলে আনাটা খুব কঠিন। আমি চেষ্টা করেছি, সেখান থেকে নতুন কিছু করার। এতে বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে তাকে। তবে ওর চরিত্রটি নিয়ে এখন কিছু বলতে চাই না। গল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে।’ প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের অনুপ্রেরণায় খুব ছোট বয়সে শোবিজে পা রাখে সিমরিন লুবাবা। বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোন করা লুবাবা নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়।