সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও সন্তানের মা হলেন আলভী

অনলাইন ডেস্ক :

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হয়েছেন ‘লাক্স সুপারস্টার ২০০৭’-এর প্রথম রানার আপ শেখ সামরোজ আজমি আলভী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় গত বৃহস্পতিবার দ্বিতীয় কন্যা আজমিরা হাসিন নাহলির মা হয়েছি। অনুগ্রহ করে আমার ও বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।’ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আলভী। সেখানকার ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যার জন্ম দিয়েছেন। ২০১৮ সালের জানুয়ারিতে প্রথম কন্যার মা হয়েছিলেন তিনি।

২০১২ সালে তিনি বিয়ে করেন আমির হাসানকে। এরপর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। লাক্স সুপারস্টারের পর ছোট পর্দায় নিজেকে মেলে ধরেন আলভী। ‘অলসপুর’ নাটকে আনারসি চরিত্রে অভিনয়ে মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তবে বিয়ের পর থেকেই অভিনয়ে একপ্রকার অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।