সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিনেমা মুক্তির পাঁচ মাস পর চতুর্থ গান

অনলাইন ডেস্ক :

কোরবানির ঈদে [২৯ জুন] প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ছবিটি দর্শক বেশ পছন্দ করে। বিশেষ করে ছবির গান ‘মেঘের নৌকা’ পায় জনপ্রিয়তা। এই গানের পর আরো দুটি গান ‘হৃদয় দিয়ে’ ও ‘বিধুর ভালোবাসা’ প্রকাশিত হয়েছে। ছবি মুক্তির পাঁচ মাস পর এবার আলাদা করে প্রকাশিত হলো ‘প্রহেলিকা’র চতুর্থ গান ‘আয় বৃষ্টি’।

আসিফ ইকবালের লেখায় সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী, কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।পর্দায় এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শবনম বুবলী। চয়নিকা চৌধুরী বলেন, ‘গানটি আমার খুব প্রিয়। গানের কথা যেমন অসাধারণ, কনার গায়কি ও ইমন চৌধুরীর সংগীত-সব মিলিয়ে দারুণ। লোকেশন, ফটোগ্রাফি, কোরিওগ্রাফি খুব সুন্দর, আর ছবির অর্পা মানে বুবলী কেমন করেছে তা তো দর্শক আগেই বলেছেন।’