সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চুয়াডাঙ্গা-১ আসন: মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার অনেক সমর্থকের বাড়ি ও অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৬ নভেম্বর) মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।

দিলীপ কুমারের সমর্থকদের অভিযোগ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতির কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়নের সভাপতিসহ ৯ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের নেতা-কর্মীরা বিনা কারণে তার নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, বাড়িঘর ও অফিস ভাঙচুর করছে।

এএসপি নাজিম উদ্দিন আল আজাদ জানান, চুয়াডাঙ্গা সদরের মমিনপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৪-৫টি চেয়ার ভাঙচুর করা হয়েছে।

আলমডাঙ্গায় মিছিল চলাকালে গালিগালাজ ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

কারা এই অপরাধ করেছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, তিনি জানতে পেরেছেন, ‘আওয়ামী লীগের অন্য গ্রুপ’ (যারা মনোনয়ন পেয়েছে) এটা করেছে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে রয়েছে। ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন অপরিবর্তিত রয়েছে বর্তমান সংসদ সদস্য সোলায়মান জোয়ার্দারের।

—-ইউএনবি