সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরের বড়াইগ্রামে ৩টি বাসে অগ্নিসংযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা বনপাড়া এলাকায় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার(২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস পরিবহনের ৩টি বাসে আগুন দেওয়া হয়।

এসময় আগুন জ্বলতে দেখে পাম্প কর্মচারি ফায়ার সার্ভিসে খবর দেয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানিয়েছেন খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেছেন।

—-ইউএনবি